১ মে, শুক্রবার ‘বন্যথেরিয়াম’ এর পরপর ২টি প্রদর্শনী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

প্রিয় সুহৃদ,

শুভেচ্ছা জানবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১মে ২০২৬, রোজ শুক্রবার বটতলা ফের মঞ্চে আনছে তাদের দর্শকপ্রিয় শিশুতোষ নাটক বন্যথেরিয়াম । ঐদিন বাংলাদেশ মহিলা সমিতির ‘নীলিমা ইব্রাহিম মিলনায়তন’ এ নাটকটির পরপর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে আপ্যায়ন সহযোগী হিসেবে থাকছে পোলার আইসক্রিম।

তারিখ- ১ মে ২০২৬

সময়- বিকাল ৪:৩০ টা  এবং সন্ধ্যা ৬:৩০টায়

স্থান- নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি, নাটক সরণি (বেইলি রোড), ঢাকা।

আমরা বিশ্বাস করি বরাবরের মতই বটতলা’র এই শিল্পযাত্রায় আপনাকে সাথে পাবো।

সংযুক্তি- ১) নাটকের কথা

২) নাটকের ছবি

আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।

হুমায়ূন আজম রেওয়াজ

পরিচালক, যোগাযোগ

বটতলা

যোগাযোগ- ০১৯১৪ ৪৫৯ ৩৫৯