প্রিয় সুহৃদ,
শুভেচ্ছা জানবেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১মে ২০২৬, রোজ শুক্রবার বটতলা ফের মঞ্চে আনছে তাদের দর্শকপ্রিয় শিশুতোষ নাটক বন্যথেরিয়াম । ঐদিন বাংলাদেশ মহিলা সমিতির ‘নীলিমা ইব্রাহিম মিলনায়তন’ এ নাটকটির পরপর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে আপ্যায়ন সহযোগী হিসেবে থাকছে পোলার আইসক্রিম।
তারিখ- ১ মে ২০২৬
সময়- বিকাল ৪:৩০ টা এবং সন্ধ্যা ৬:৩০টায়
স্থান- নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি, নাটক সরণি (বেইলি রোড), ঢাকা।
আমরা বিশ্বাস করি বরাবরের মতই বটতলা’র এই শিল্পযাত্রায় আপনাকে সাথে পাবো।
সংযুক্তি- ১) নাটকের কথা
২) নাটকের ছবি
আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
হুমায়ূন আজম রেওয়াজ
পরিচালক, যোগাযোগ
বটতলা
যোগাযোগ- ০১৯১৪ ৪৫৯ ৩৫৯
আপনার মতামত লিখুন :