৩০ হাজার বেতনে এনজিও সংস্থা ড্রিংকওয়েলে চাকরি, নিয়োগ চট্টগ্রামে


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন

এনজিও সংস্থা ড্রিংকওয়েল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: এসআর/ এক্সিকিউটিভ (ব্যবসা উন্নয়ন ও পরিচালনা)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)। বিপণন, ব্যবসায় প্রশাসন বা অন্য কোনো ব্যবসায়িক বিষয়ে স্নাতক ডিগ্রি।

প্রয়োজনীয় দক্ষতা: ভালো যোগাযোগ দক্ষতা। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, সেলস টার্গেট, কাস্টমার সার্ভিস।

কাজের ধরন: বিক্রয়ের সম্ভাবনা চিহ্নিত করতে বাজার সমীক্ষা পরিচালনা করা। অনলাইন এবং অফলাইন মিডিয়া উভয় ক্ষেত্রেই প্রচারণায় অংশ নেওয়া। ভালো ফলাফল অর্জনের জন্য দলের অন্যান্য সদস্যদের সহযোগিতা করা। ইত্যাদি।

কর্মসংস্থানের অবস্থা: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছর। আবেদনকারীদের বিজনেস ডেভেলপমেন্ট বা অপারেশন ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পানি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৭-৩৫ বছর।

নিয়োগের এলাকা: চট্টগ্রাম।

সুযোগ-সুবিধা: মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস। এছাড়া কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই, ২০২৩।