:: নিনা আফরিন, পটুয়াখালী ::
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের সামনে শুরু হয় হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।
দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের সভাপতি টিটু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী, সদর থানার সেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।
এই এই অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :