আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর সেখানেই বিশাল মিছিল নিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন যুবলীগ নেতা আব্দুল আরিফ।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
আওয়ামী পরিবারে বেড়ে ওঠা আরিফ ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মামার হাত ধরে আওয়ামী লিগের রাজনীতিতে হাতে খড়ি তার। এরপর থেকেই দলের জন্য ছুটে চলেছেন। স্কুল-কলেজে লাইফে ছাত্রলীগ করে এখন নাম লিখিয়েছেন আওয়ামী যুবলীগে। তার হাত ধরে যুবলীগে যোগ দিয়েছেন হাজার হাজার কর্মী।
রাজনীতিতে জড়িত হওয়া সম্পর্কে আরিফ বলেন, আমার মামারা সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত তাদের দেখেই ছোটবেলাতেই ছাত্রলীগে যোগ দি। আমার আম্মুর চাচাতো ভাই আমাদের ওয়ার্ড কমিশনার। আমার আপন মেজ মামা ১ নং ওয়ার্ড এর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। আমার আরেক মামা ছিলেন এই ওয়ার্ডের শ্রমিক লীগ সভাপতি।
তিনি আরো যুক্ত করেন, ছোটকাল থেকে তাদের দেখে বড় হয়েছি। তাদের সাথে আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে যেতাম। এভাবে ধীরে ধীরে আমি তাদের দেখে উৎসাহিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেকে উজ্জীবিত করি।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রায় ৫ হাজার যুবলীগ কর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন আরিফ।
আব্দুল আরিফ সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, আরিফ যুবলীগের রাজনীতিতে অনেক এগিয়ে। রাজনীতিতে তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।
আপনার মতামত লিখুন :