আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বারভিডার নেতৃবৃন্দরা। এসময় সংগঠনের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য মো. আবদুর রহমান খানের কাছে অনুরোধ জানানো হয়।
বৈঠকে নিলাম প্রক্রিয়ার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়। বারভিডা হতে তা কর্মদিবস হিসাব করে গণ্য করার মত দেন। ত্রিশ দিন অতিক্রান্তের পর ৫০ হাজার টাকা জরিমানা বিষয়ে সংশ্লিষ্ট আইনের কাঠামো পরীক্ষা করে পর্যালোচনা করে দেখা হবে বলে জানান।
এদিকে ভ্যাট নিরীক্ষা প্রসঙ্গে ৫ বছরের পরিবর্তে ২ বছর অর্থাৎ (২০২১-২০২২ এবং ২০২২-২০২৩) করার প্রস্তাব করলে তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত ও করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ততার জন্য ভ্যাট মওকূফ বিষয়সহ অন্যান্য বিষয়েও বারভিডার প্রস্তাব আন্তরিকতার সাথে বিবেচনা করবেন বলে বারভিডার নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :