ইউরো এলিভেটর (বিডি) লিমিটেড-এর উদ্যোগে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর গাজীপুরের পুবাইল কলেজ গেট সংলগ্ন কৃষ্ণচূড়া রিসোর্টে দিনব্যাপী এই বনভোজন আয়োজন করা হয়।

বনভোজন উপলক্ষে সকাল থেকেই প্রতিষ্ঠানটির পুরো টিম রিসোর্টে সমবেত হয়। আনন্দঘন পরিবেশে দিনব্যাপী নানা বিনোদনমূলক আয়োজন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজ ও নাশতার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে ইউরো এলিভেটর (বিডি) লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইয়াদুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মোঃ ইয়াদুল হক বলেন, নিয়মিত কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন কর্মীদের মানসিক প্রশান্তি এনে দেয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সম্পর্ক আরও সুদৃঢ় করে। অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা এই আয়োজনকে অত্যন্ত উপভোগ্য ও সফল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ইউরো এলিভেটর (বিডি) লিমিটেড দেশে এলিভেটর ও এসকেলেটর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আপনার মতামত লিখুন :