দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে চার-পাঁচটি পরিবার : গভর্নর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

দেশের চার থেকে পাঁচটি পরিবার ব্যাংকগুলো থেকে দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে ‘ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দুই লাখ কোটি টাকা আমাদের ব্যাংক খাত থেকে নিয়ে চলে গেছে। এটা অনেক পরিবার নিয়েছে ব্যাপারটি এমন নয়। মাত্র চার থেকে পাঁচটি পরিবার মিলে এই টাকা নিয়েছে।

গোলটেবিল বৈঠকে আহসান এইচ মনসুর ব্যাংক খাতের বিভিন্ন দিন আলোচনা করেন। তিনি ব্যাংক খাতে শৃংখলা ও নিয়মনীতি ফিরিয়ে আনতে করণীয় বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।