পটুয়াখালীতে নানা আয়োজনে  যুব দিবস পালিত 


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
নিনা আফরিন,পটুয়াখালী :
নানা আয়োজনে পটুয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সকাল দশটায় শহীদ হৃদয় তারুয়া চত্বর থেকে একটি বর্নাঢ্য যুব র‍্যালি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের দরবার হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশীদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন। এছাড়া এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও ও যুব সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া রক্তের গ্রুপ নির্নয়, যুব ভবন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী ও যুব ভবন চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে শহরের ঝাউতলা এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।