:: নিজস্ব প্রতিবেদক ::
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার টেলিকম জায়ান্ট অ্যাক্সিয়াটাকে বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক চালু এবং ডেটা সেন্টার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) অ্যাক্সিয়াটার চেয়ারম্যান শাহরিল রিজা রিদজুয়ানের সঙ্গে বৈঠকে তিনি দেশের অর্থনীতি ও ডিজিটাল রূপান্তরে উচ্চগতির ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বিনিয়োগকারীদের জন্য লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ এবং বেসরকারি খাত-নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ের ওপর জোর দেন।
অ্যাক্সিয়াটার সিইও বিবেক সূদ জানান, তারা ইতিমধ্যে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছে, তবে পূর্ণাঙ্গ সেবার জন্য ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ প্রয়োজন। এছাড়া, গত কয়েক বছরে বাংলাদেশে ২০ কোটি ডলার বিনিয়োগ করা অ্যাক্সিয়াটা ডেটা সেন্টার প্রকল্পেও আগ্রহী, কিন্তু উচ্চ স্পেকট্রাম ফি ও জটিল লাইসেন্সিং প্রক্রিয়া বাধা হতে পারে বলে উল্লেখ করেন।
এসময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও অ্যাক্সিয়াটার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :