রুমিন ফারহানা আসলে আ.লীগের সুবিধাভোগী : এনসিপি নেতা হাসনাত


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, তিনি আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগের পণ্য যাদের মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় বলেন বিগত ১৫ বছর তিনি নাকি ভালো ছিলেন। অবশ্যই ভালো থাকবেন, কারণ তিনি আওয়ামী লীগের সবধরনের সুবিধা নিয়েছেন।”

এসময় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে হাসনাত বলেন, কমিশন বর্তমানে নিরপেক্ষতার পরিবর্তে কতিপয় দলের কার্যালয়ে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতি সত্ত্বেও এনসিপির নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, অথচ বিএনপির নেতাকর্মীদের অবাধে ঢোকার সুযোগ দেওয়া হয়েছে।

হাসনাত আরও দাবি করেন, নির্বাচন কমিশনের এই ভূমিকা দেশবাসীর কাছে নতুন কিছু নয়, বরং এর কার্যক্রম নিয়ে সবসময়ই প্রশ্ন থেকে গেছে।