:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে শুরু হওয়া এ অবরোধে গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে রোকনকে ডেকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ডাক দেয়া হয়।
তাদের দাবি—হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়ন এবং প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন।
আন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে। এদিকে আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান।
আপনার মতামত লিখুন :