রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএমে সর্বসম্মত অনুমোদন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ১০ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে রাজধানীর দিলকুশায়। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ সব আলোচ্য প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন পায়। সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম প্রতিষ্ঠানের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

সভার অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।