কিম ও পুতিনের বন্ধুত্বের পেছনে মূল ভূমিকা কি চীনের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চীনের রাজধানী বেইজিংয়ে আসছে ৩ সেপ্টেম্বর আয়োজন হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তির ‘বিজয় দিবস কুচকাওয়াজ’। সেখানে যোগ দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে তাদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ নজর কাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রায় ২৬ দেশের রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে থাকলেও পশ্চিমা বিশ্বের অধিকাংশ নেতা থাকছেন না। বিশাল এই সামরিক প্রদর্শনীতে প্রথমবারের মতো দেখা যাবে চীনা সেনাবাহিনীর নতুন কাঠামো—শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। তিয়েনআনমেন স্কয়ার দিয়ে ৭০ মিনিট ধরে শৃঙ্খল মার্চ করবে হাজারো সেনা।

৬ বছর পর আবারও বেইজিং যাচ্ছেন কিম জং উন। অন্যদিকে পুতিনের উপস্থিতি ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বিশেষ তাৎপর্য বহন করছে।

👉 বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নেতাদের অনুপস্থিতির সুযোগে কুচকাওয়াজটি হবে শি জিনপিংয়ের জন্য এক কূটনৈতিক বিজয়ের মঞ্চ।