সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ নেমেছেন শহীদ মিনারে। তাদের কণ্ঠে এক দফা এক দাবি—“শিক্ষকদের ১০ম গ্রেড চাই”।
শুক্রবার সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে শিক্ষকরা এসে ভিড় জমিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে মুখরিত পরিবেশ— “জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে” ও “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”।
বর্তমানে তারা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যেখানে বেসিক ১১ হাজার টাকা। দাবি একটাই—১০ম গ্রেডে উন্নীত করা, যাতে বেসিক দাঁড়ায় ১৬ হাজার টাকায়।
শিক্ষকরা প্রশ্ন তুলেছেন, একই যোগ্যতায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, নার্স, কৃষি উপসহকারী অফিসার, এমনকি পুলিশের এসআই-ও যখন ১০ম গ্রেডে, তখন প্রাথমিক শিক্ষকরাই কেন বঞ্চিত?
এর আগেও মিরপুরে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। তারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বৈষম্য নিরসন ছাড়া শিক্ষকদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়।
👉 শহীদ মিনারের মঞ্চে তাই আজ প্রতিধ্বনি একটাই—
“শিক্ষকের মর্যাদা রক্ষায় চাই সমঅধিকার, চাই ১০ম গ্রেড।”
আপনার মতামত লিখুন :