সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সাক্ষাতের সময় তিনি সাম্প্রতিক চীনের সরকারি সফর এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
আইএসপিআর জানায়, ২১ আগস্ট সরকারি সফরে চীনে গিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্প উন্নয়নে চীনের সহায়তা বিষয়েও আলোচনা হয়।
সেনাপ্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট এবং পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্স পরিদর্শনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের প্রশিক্ষণ সুবিধা দেখেন।
আপনার মতামত লিখুন :