বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন।
এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ এ বিষয়ে নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।
ফেসবুকে এক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।
আপনার মতামত লিখুন :