২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে

নির্বাচনের আগে পুলিশে চার হাজার এএসআই পদ বাড়ানোর উদ্যোগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশে দুই হাজার নতুন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ ও দুই হাজার জনকে পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আইজিপি এ তথ্য জানান। তিনি বলেন, মোট চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে—এর মধ্যে অর্ধেক পদোন্নতির মাধ্যমে, বাকিরা সরাসরি নিয়োগ পাবেন।

আইজিপি আরও জানান, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, তা অনুমোদিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া সহজ হয়েছে।

আগামী নির্বাচনের প্রেক্ষাপটেই এ নিয়োগ দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, প্রধান উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু ফোর্স নিয়োগে নীতিগত সম্মতি দিয়েছেন। আমরা সেই অনুমোদন অনুযায়ী কার্যক্রম চালাচ্ছি।