রাজধানীতে জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে সচিবালয়, যমুনা সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় কোনো সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।
নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত অঞ্চল।
এর আগে ডিএমপি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় একাধিকবার সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।
আপনার মতামত লিখুন :