সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে জানানো হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৩২০ জন ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামি, এবং ৫৪৬ জন অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হন। সারা দেশের থানাগুলোতে অভিযান পরিচালনা করে এ সংখ্যক গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে।
এদিকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিল করার সময় তাদের আটক করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
আপনার মতামত লিখুন :