আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষ থেকে কেবল জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা যদি এখন থেকেই তেল দেয়া শুরু করেন, নির্বাচনের পর কিন্তু সেই তেল শেষ হয়ে যাবে। তাই যার কাছে যতটুকু তেল আছে, সেটা রিজার্ভ করে রাখুন। দল নয়, জনগণের প্রত্যাশা পূরণ করুন।পুলিশকে নিরপেক্ষ থেকে শুধু জনগণের স্বার্থে কাজ করতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা কোনো দলের দিকে ঝুঁকবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাটাই আপনাদের দায়িত্ব। আইন মেনে, জনগণের স্বার্থে কাজ করতে হবে।”
রাজবাড়ীর সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ হলে কারা জড়িত ছিল তা স্পষ্ট হবে। তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবেই চলবে এবং অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কারও বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :