ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণের কারণে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং নির্বাচন দিন সারাদিন স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ডিএমটিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিসের চিঠির প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী চলাচল করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :