একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৬ মৃত্যু, দেশের হাসপাতালে ভর্তি আরও ৫৮৬


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

:: বাংলার মুখ ডেস্ক ::

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে একদিনে ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে। এর আগে ২১ আগস্ট ও ১৩ জুন প্রতিদিন ৫ জন করে মৃত্যু হয়েছিল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৫৮৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।