৪৮তম বিসিএসে ৩১২০ জনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

শিক্ষা ডেস্ক

৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মোট ৩১২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সরকারি কর্ম-কমিশন (পিএসসি) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ফলাফল প্রকাশ করে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd

এবং Teletalk Bangladesh ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd

পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে মোট ৫২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। সহকারী সার্জন পদে ৪৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুলাই অনুষ্ঠিত মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন।