ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৫৫


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন বরিশাল ও ঢাকা বিভাগের বাইরে জেলা পর্যায়ে। এছাড়া রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেটেও নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫০২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ জনে। আর প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৫৫ জন।