বাংলার মুখ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে জরুরি ভিত্তিতে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা শেষে আজ ভিআইপি কেবিন থেকে ছাড়া হয় তাকে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পর পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :