জুলাই-আগস্ট আন্দোলন

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তির দাবি নাহিদের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নাহিদ জানান, আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন, ইন্টারনেট বন্ধ, নির্বিচার গুলি চালানোসহ নানা মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়।

এর আগে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেয়। মামলার অভিযোগপত্রে শহীদদের তালিকাসহ ৮ হাজারের বেশি পৃষ্ঠা যুক্ত করা হয়েছে এবং ৮১ জন সাক্ষীকে রাখা হয়েছে।

নাহিদ অভিযোগ করেন, শেখ হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্য আন্দোলনকারীদের ওপর হামলার বৈধতা তৈরি করে দেয়, যার পর থেকেই দমন-পীড়ন তীব্র হয়। আন্দোলনে বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন বলে তিনি দাবি করেন।