পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যোগদান পত্র জমা দেবেন। জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :