রিয়াদ, ২৪ সেপ্টেম্বর ২০২৫ : সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।
সাবেক গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পর মঙ্গলবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে শিগগিরই সৌদির রাজকীয় আদালত বিস্তারিত তথ্য জানাবে বলে আল আরাবিয়া জানিয়েছে।
শায়খ সালেহ বিন হুমাইদ এর আগে মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। চলতি বছর হজের খুতবাও তিনি প্রদান করেন।
তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার প্রজ্ঞাময় বক্তৃতা ও গভীর পাণ্ডিত্য তাঁকে মুসলিম বিশ্বে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
আপনার মতামত লিখুন :