শোক সংবাদ

সাহানা আক্তার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

অগ্রণী ব্যাংক উপব্যবস্থাপনা পিএলসির পরিচালক (ডিএমডি) মো: আবুল বাশারের মা সাহানা আক্তার ২৪ সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী ছিলেন। রত্নগর্ভা মা সাহানা আক্তার অসংখ্য আত্মীয়, গুণগ্রাহী রেখে গেছেন। সাহানা আক্তারের মৃত্যুতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।