শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রায় সকলকে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সকল অশুভ ও অন্যায় শক্তিকে পরাস্ত করে শুভ চেতনার জয় হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে।
ড. ইউনূস বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দেবী দুর্গার আরাধনা মানবকল্যাণ ও শত্রুর বিনাশের প্রতীক। এই উৎসবের তাৎপর্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তকে আরও দৃঢ় করে। তিনি আশা করেন, এবারের দুর্গাপূজা সারা দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।
তিনি আরও বলেন, শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মের মূল উপজীব্য। তাই নিজের ধর্মের যথাযথ চর্চার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে।
আপনার মতামত লিখুন :