স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৩৫


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১৬৬ জন। চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ১৫৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১২১ জন ও দক্ষিণ সিটিতে ৯৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ৩৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ১৪ জন ও সিলেটে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে সারাদেশের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৫ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ হাজার ১৮৪ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬ হাজার ৭৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ১৯৫ জনের।