স্বপ্ন জাগানিয়া

স্বরবৃত্তের আবৃত্তি অনুষ্ঠান স্বপ্ন জাগানিয়া


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

২৭ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় স্বরবৃত্তের আবৃত্তি অনুষ্ঠান ‘স্বপ্ন জাগানিয়া’।
শরতের এ সান্ধ্য আয়োজনে একে একে আবৃত্তি করেন আবৃত্তি সংগঠন স্বরবৃত্তের আবৃত্তিশিল্পী যাহারা তাসনিম অরণী, মরিয়ম আক্তার ঝর্ণা, মোর্তাহিন বিল্লাহ তোহা, মো. আকতার হোসেন, কামরুন নাহার বাবলি, আকলিমা নার্গিস বাঁধন, একেএম হাসনাত জামান, ফাতেমা সুলতানা রেবা, খন্দকার মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আহসানুল কবির, মাহনুর জাবিন শারমিন, সুসমিতা হক এবং মনোজ দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহনুর জাবিন শারমিন। গ্রন্থনা ও নির্দেশনা দেন সুসমিতা হক।
সবশেষে আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ইশরাত শিউলি।
স্বরবৃত্তের সভাপতি মো. আকতার হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আবৃত্তি অনুষ্ঠান ‘স্বপ্ন জাগানিয়া’র।