শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে।
সূত্র জানায়, ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমীর ছুটি। এর পরের দুই দিন ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চার দিন ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
তবে ছুটি শেষে ৫ অক্টোবর রবিবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন ও ঢাকা-চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন শুরু হবে।
আপনার মতামত লিখুন :