অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের আসন্ন নির্বাচন হবে দিনের বেলায়, রাতের ভোট হবে না। বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
উপদেষ্টা মাদরাসার শিক্ষার ইতিহাস ও অবদান প্রসঙ্গে বলেন, আলিয়া মাদরাসার ২৫০ বছরের ইতিহাসে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, আধুনিক শিক্ষার নামে অনেক মাদরাসা কোরআন, হাদিস ও আরবি শিক্ষার মূল ধারার থেকে বিচ্যুত হচ্ছে।
তিনি জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোও স্কলারশিপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করে ড. খালিদ হোসেন বলেন, তিনি কখনো ছাত্ররাজনীতি পছন্দ করেননি। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
আপনার মতামত লিখুন :