বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এনএসসি কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা) থেকে নির্বাচিত হয়েছেন:
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর
খুলনা: আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান
ঢাকা: নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল
বরিশাল: সাখাওয়াত হোসেন
সিলেট: রাহাত শামস
রাজশাহী: মোখলেসুর রহমান
রংপুর: হাসানুজ্জামান
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা) থেকে নির্বাচিত হয়েছেন:
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান) থেকে নির্বাচিত হয়েছেন:
খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন:
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত ২৫ পরিচালক ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও ২ সহ-সভাপতি নির্বাচন করবেন।
আপনার মতামত লিখুন :