বাংলাদেশ জুয়েলার্স সমিতি

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার ভরি মূল্য ২ লাখ ৭২৬ টাকায় দাঁড়িয়েছে—যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়। নতুন দাম মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এই নিয়ে চলতি বছর একাধিক দফায় সোনার দাম সমন্বয় করেছে বাজুস, যা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হয়েছে।