আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা হবে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস।
জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাঁচটি বৈঠকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করা হয়েছে। আশা করা হচ্ছে, এই বিশ্লেষণের ভিত্তিতে শিগগিরই বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :