দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণকে জরুরি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান। তিনি বলেছেন, বর্তমানে এলপিজি সিলিন্ডারের বাজারমূল্য ১ হাজার ২০০ টাকার বেশি, যা শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর। বাস্তবে এই দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো দাম। এখন বাজারে ১২০০ টাকার সিলিন্ডার কোথাও কোথাও ১৪০০–১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। দামের নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন ও বেসরকারি খাতের কার্যকারিতা বাড়ানো ছাড়া এই খাত টেকসই হতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো স্বাভাবিক সংকট নয়, বরং এটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। কিছু প্রভাবশালী রাজনীতিক ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় ভারসাম্য রক্ষা না করায় আজ এই সংকট সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা শিল্প ও গৃহস্থালিতে অবৈধ সংযোগ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ও সুশাসন নিশ্চিত না হলে দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
আপনার মতামত লিখুন :