রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কর্মী সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমাবেশ চলাকালে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছিলেন জিএম কাদের। সভার শুরুতেই উত্তেজনা দেখা দিলে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকেই ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
আপনার মতামত লিখুন :