বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) টানা তিন বছরে লোকসান করেছে। সর্বশেষ দুই অর্থবছরে কোম্পানির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৩০ কোটি টাকা।
রবিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ডেসকোর কর পরবর্তী নিট লোকসান ১২৫ কোটি ২৩ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ৩ টাকা ১৫ পয়সা। এর আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা, মোট ক্ষতি ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা।
২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা, মোট ক্ষতি ৫৪১ কোটি ২১ লাখ টাকা। ধারাবাহিক লোকসানের কারণে কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারেনি, যদিও ২০২২-২৩ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
কোম্পানি লোকসানের বোঝা কিছুটা হ্রাস করতে সক্ষম হলেও, এখনও লোকসানের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি এবং বিনিয়োগকারীরা সর্বশেষ অর্থবছরে লভ্যাংশ বঞ্চিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :