মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস কিছু সময়ের জন্য সশস্ত্র হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েল যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, হামাস বর্তমানে পুনর্গঠিত হয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে কাজ শুরু করছে। যুদ্ধ শেষে শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ হিসেবে গোষ্ঠীটিকে অস্থায়ীভাবে অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “হামাস প্রায় ৬০ হাজার সদস্য হারিয়েছে— এটি তাদের জন্য এক বিশাল ক্ষতি ও প্রতিশোধের বিষয়।” ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য এখন গাজার বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরা ও পুনর্গঠন নিশ্চিত করা।
এদিকে, হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার সময়সূচি গাজা যুদ্ধবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। মধ্যস্থতাকারীরা এখনো নিরস্ত্রীকরণের পদ্ধতি ও সময় নির্ধারণে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
সূত্র: আল জাজিরা
আপনার মতামত লিখুন :