দেশে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার দাম ৬ টাকা বৃদ্ধি করে ১৯৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৩ টাকা, যা এখন ১৭৭ টাকা লিটার। এছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, আগের মাসে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বোঝাপড়ায় বোতলজাত সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বৃদ্ধির প্রস্তাব করলেও মন্ত্রণালয় মাত্র এক টাকা অনুমোদন দিয়েছিল। এতে ব্যবসায়ীরা দাম ঘোষণা করতে বিলম্ব করেছিলেন। নতুন বৈঠকের পর এ মূল্য পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
আপনার মতামত লিখুন :