জুলাই সনদ স্বাক্ষর সামনে রেখে ঐকমত্য কমিশনের বৈঠক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে চূড়ান্ত আলোচনা হবে বলে জানা গেছে।