ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে ৩০০টি সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, মোট ৬৪টি জেলার এই ৩০০ আসনে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। ফলে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।
সিনিয়র সচিব আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কেন্দ্রে গড়ে ৩ হাজার ভোটার থাকবেন। প্রয়োজনে ভবিষ্যতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।
আপনার মতামত লিখুন :