সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগে তিন শতাধিক বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচিত রেইনট্রি ধর্ষণ মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ায় বিচারিক ক্ষমতা প্রত্যাহার হওয়া জেলা জজ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহাল করা হবে কি না— সে বিষয়ে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটিকে।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় ২০টিরও বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সভায় আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :