৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে ঘোষিত ফলে সাময়িকভাবে ক্যাডার মনোনয়ন পাওয়া ৩০৩ জন প্রার্থীর মধ্যে অনেকে আগের বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ক্যাডারে কর্মরত থাকায় তাঁরা একই পদ বা পছন্দক্রমে নিম্নতর পদে যোগদান করতে লিখিতভাবে অনাগ্রহ প্রকাশ করেন। বিধিমালা অনুযায়ী, এদের মধ্যে ২৬০ জনের নিয়োগের সুপারিশ থেকে পিএসসি বিরত থাকে।

এ ছাড়া ৪৩ জন প্রার্থীকে তাদের বর্তমান ক্যাডারের তুলনায় পছন্দক্রম অনুযায়ী উচ্চতর পদে নতুন করে সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে। শূন্যপদ পূরণে মেধাক্রম অনুসারে আরও ২৫৭ জনকে ক্যাডারে মনোনয়ন প্রদান করা হয়েছে।

এ প্রক্রিয়ায় মোট ১১৩ জন প্রার্থীর পূর্ববর্তী ক্যাডার সুপারিশ সংশোধন করে তাদের পছন্দের উচ্চতর পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

ফলাফল দেখুন এখানে