রাজধানীতে মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুই বাসে আগুন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কী উদ্দেশ্যে—তা এখনও জানা যায়নি।

সোমবার ভোরে ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ইউনিট পাঠিয়ে আগুন নেভানো হয়।

তিনি আরও বলেন, “কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।