দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী:

  • ২২ ক্যারেট স্বর্ণ: ভরিপ্রতি ২,০৪,২৮৩ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ: ভরিপ্রতি ১,৯৪,৯৯৯ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ: ভরিপ্রতি ১,৬৭,১৪৫ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরিপ্রতি ১,৩৮,৯৪২ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির হার ভিন্ন হতে পারে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২,৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।