সূত্রাপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

রাজধানীর সূত্রাপুরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগের দিন রাতেও রাজধানীতে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগে। এছাড়া সোমবার সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।